সিভিল ইঞ্জিনিয়ারিং বালু গাইডলাইন (BNBC & ASTM)
নির্মাণকাজে বালুর গুণগত মান, এফএম (FM) রেঞ্জ ও সাইট টেস্ট সহায়িকা।
১. ফাইনেস মডিউলাস (FM) অনুযায়ী ব্যবহারের ক্ষেত্র
FM ২.৫ – ৩.২
মোটা বালু (Coarse Sand)
উচ্চ শক্তির আরসিসি কাঠামো, কলাম, ছাদ, বিম, পাইলিং ও হেভি ফাউন্ডেশন।
FM ২.০ – ২.৪
মাঝারি বালু (Medium Sand)
ইটের দেওয়াল গাথুনি, মেঝের সিসি ঢালাই ও সাধারণ কনক্রিট কাজ।
FM ১.৫ – ১.৯
সূক্ষ্ম বালু (Fine Sand)
দেওয়াল ও সিলিং প্লাস্টার, মোজাইক ও টাইলস জয়েন্ট ফিনিশিং।
FM ০.৮ – ১.৪
ভিটি বালু (Viti / Local Sand)
শুধুমাত্র ভূমি ও প্লিন্থ ভরাট (Filling)। ঢালাইয়ে সম্পূর্ণ নিষিদ্ধ।
২. সাইটে পলিমাটি/কাদা পরীক্ষার নিয়ম (Jar Field Test)
একটি সোজা কাঁচের জারে ১/৩ ভাগ বালু এবং ১/৩ ভাগ পরিষ্কার পানি ও সামান্য লবণ দিন। ভালো করে ঝাঁকিয়ে ১-২ ঘণ্টা স্থির রাখুন। নিচে বালুর স্তর এবং উপরে পলিমাটির (Silt Layer) সূক্ষ্ম স্তর দেখা যাবে।
সূত্র: Silt % = (পলিমাটির উচ্চতা ÷ বালুর উচ্চতা) × ১০০
সর্বোচ্চ অনুমোদিত সীমা: ৫% এর কম হতে হবে (BNBC 2020)।
৩. ASTM স্ট্যান্ডার্ড চালনি ও আকার তালিকা
- • Sieve #4 : ৪.৭৫ মিমি (সর্বোচ্চ কণার অনুমোদিত সাইজ)
- • Sieve #8 : ২.৩৬ মিমি
- • Sieve #16 : ১.১৮ মিমি
- • Sieve #30 : ০.৬০ মিমি (মাঝারি ফ্র্যাকশন)
- • Sieve #50 : ০.৩০ মিমি
- • Sieve #100 : ০.১৫ মিমি (অতি সূক্ষ্ম ফ্র্যাকশন)
৪. দানার বিন্যাস গ্রাফ (PSD Curve) ও জিওটেকনিক্যাল পরামিতি
গ্রাডেশন কার্ভ বালুর কণার সমন্বয় ও ভয়েড স্পেস বোঝার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি:
- • D10, D30, D60: যথাক্রমে ১০%, ৩০% এবং ৬০% কণা পাস হওয়ার কার্যকরী ব্যাস (মিমি)।
- • Cu (Uniformity Coeff): D60 / D10 — মান ৬ বা তার বেশি হলে বালু সুসংবদ্ধ (Well Graded)।
- • Cc (Curvature Coeff): (D30)² / (D60 × D10) — মান ১ থেকে ৩ এর মধ্যে থাকা আদর্শ।
- • ASTM C33 বেল্ট: নমুনার কার্ভ হলুদ ব্যান্ডের ভেতর থাকলে কনক্রিটে সর্বোচ্চ শক্তি ও ঘনত্ব পাওয়া যাবে।